হতে চাইলে ফার্মাসিস্ট


মানুষের পাঁচটি মৌলিক চাহিদার মধ্যে অন্যতম চিকিৎসা। সুশৃঙ্খল জাতি ও সমৃদ্ধিশালী দেশ গঠনে একটি দেশের চিকিৎসা ব্যবস্থার গুরুত্ব অপরিসীম। সে কারণেই সবার আগে প্রয়োজন চিকিৎসা শিল্পের ব্যাপক উন্নয়ন সাধন। এই লক্ষ্যে প্রয়োজন শিক্ষিত ও যোগ্য জনবল কাঠামো অর্থাৎ অভিজ্ঞ ফার্মাসিস্ট তৈরি করা। এই চিকিৎসা শিল্পের পরিপূর্ণ বিকাশে অভিজ্ঞ ফার্মাসিস্ট তৈরি করার কোনো বিকল্প নেই। এই লক্ষ্য বাস্তবায়িত করতেই ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ ইউজিসি ও বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের প্রয়োজনীয় অনুমোদন নিয়েই বিএসসি ইন ফার্মেসি প্রোগ্রাম চালু করে।
 
যোগ্যতা : এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় দ্বিতীয় বিভাগ অথবা প্রতিটিতে ২.৫০ পয়েন্ট অথবা এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় যে কোনো একটিতে সর্বনিম্ন ২ পয়েন্টসহ মোট ৬ পয়েন্ট। মুক্তিযোদ্ধা সন্তানদের ক্ষেত্রে এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় মোট ৫ পয়েন্ট। সমমানের ডিপ্লোমাধারী অথবা থ্রি ও লেভেল এবং টু-এ লেভেল। তবে উচ্চ মাধ্যমিক পর্যায়ে অবশ্যই পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান এবং গণিত থাকতে হবে। গণিত না থাকলে অতিরিক্ত ৬ ক্রেডিট নিতে হবে। এ প্রোগ্রাম শেষ করতে সর্বোচ্চ ৪ বছর সময় লাগে, তবে মেধাবী শিক্ষার্থীরা কোর্সটি তার চেয়ে কম সময়ে শেষ করতে পারবে।


সুবিধা :ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশে মানসম্মত উচ্চশিক্ষা প্রদানে রয়েছে দেশি-বিদেশি ডিগ্রিপ্রাপ্ত শিক্ষকবৃন্দ, ফার্মেসি ল্যাবসহ তথ্যসমৃদ্ধ লাইব্রেরি, ইন্টারনেট ইত্যাদি। দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য আছে ২০-১০০ শতাংশ বৃত্তি, স্টাইপেন্ড বা ফি মওকুফের সুযোগ, স্টাডি লোন, ক্রেডিট ট্রান্সফারের সুবিধা এবং বিনা ফিতে কম্পিউটার সায়েন্স ও অঙ্কে রেমিডিয়াল কোর্সেস এবং সন্ধ্যাকালীন ক্লাসের ব্যবস্থা। অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের জন্য রয়েছে ২৫-১০০ শতাংশ বৃত্তি।

ভর্তির সময় :স্প্রিং, সামার এবং ফল সেমিস্টারে শিক্ষার্থী ভর্তি করে থাকে। একজন শিক্ষার্থী ফার্মেসি প্রোগ্রামটি ১৫৫ ক্রেডিট আওয়ারে ৮ সেমিস্টারে সম্পন্ন করতে পারবে।

খরচ : বিএসসি ইন ফার্মেসিতে ভর্তি ফিসহ খরচ ৫ লাখ ৯ হাজার ৭৫০ টাকা। আধুনিক ধারার পঠনপাঠন ও মূল্যায়ন ছাড়াও শিক্ষার্থীদের চাকরি ও স্ব-কর্মসংস্থানে উপযোগী করার জন্য বিশেষ প্রশিক্ষণ ব্যবস্থা, অনির্ধারিত ক্লাস ও টিউটোরিয়াল এবং ইংরেজি, অঙ্ক ও কম্পিউটার সায়েন্সে রেমিডিয়াল কোর্স প্রদান করছে এ ইউনিভার্সিটি।

লাইব্রেরি :বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে রয়েছে ফার্মেসি বিভাগের সব প্রয়োজনীয় বই ও জার্নাল। তাছাড়া বর্তমানে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরিতে সর্বমোট বইয়ের সংখ্যা প্রায় ২০ হাজার। জার্নাল ও বইয়ের সংখ্যা প্রতিদিনই বৃদ্ধি করা হচ্ছে। তাছাড়া লাইব্রেরিটি কম্পিউটারাইজ করার উদ্যোগ নেওয়া হয়েছে এবং ই-লাইব্রেরি সিস্টেমের সঙ্গে যুক্ত হওয়ার লক্ষ্যে ডাটাবেজ তৈরির কাজ এগিয়ে চলছে।

বিদেশি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ করে তাদের অনলাইনে প্রায় ২ লাখ ৫০ হাজার বই, জার্নাল, ম্যাগাজিন, নিউজ পেপার এবং এনসাইক্লোপিডিয়াসহ অন্যান্য শিক্ষা উপকরণ ব্যবহারের সুযোগ নিশ্চিত করা হয়েছে।

বর্তমানে ইউনিভার্সিটির ভিসির দায়িত্ব পালন করছেন অধ্যাপক ড. আবদুল মান্নান চৌধুরী।
যোগাযোগ : প্রধান ক্যাম্পাস, বাড়ি-৩/এ, রোড-৪, ধানমণ্ডি, ঢাকা।
ফোন : ফোন : ৯৬১১৪১০ , ০১৯১৮ ৪০০৬৩৩ ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন